কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুরে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কাশিমপুরে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) ভোরে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আতাউর রহমান (৭০) নামের এক কয়েদি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মানিক মিয়া (৭০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদক মামলায় ১২ বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মাদক মামলায় ১২ বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি মাদক মামলায় ১২ বছরের দণ্ডপ্রাপ্ত সানাউল্লাহ (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে ২ কয়েদির মৃত্যু

২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে ২ কয়েদির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।